কাজ হলো গোল ঠেকানো, করলেন গোলের রেকর্ড 

চ্যাম্পিয়নস লিগ থেকে সেভিয়ার বিদায়। মঙ্গলবার রাতে লাঁসের মাঠে ২-১ গোলে হেরেছে তারা। ইউরোপা লিগে সাতবারের চ্যাম্পিয়নরা ‘বি’ গ্রুপে তলানির দল হিসেবে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেও দারুণ এক রেকর্ড গড়েছেন সার্জিও রামোস। সেভিয়ার এই তারকা এখন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ডিফেন্ডার হিসেবে সর্বাধিক গোলের মালিক।

রামোসের রেকর্ড গড়া গোলটিও বেশ নাটকীয়। দক্ষতার মিশেল ছিল, সে কথাও বলতে হবে। কারণ, গোলটি যে এসেছে ‘পানেনকা’ পেনাল্টি শটে। ম্যাচে দ্বিতীয়ার্ধের পর হওয়া তিনটি গোলের মধ্যে প্রথম গোলটিও এসেছে পেনাল্টি থেকে। ৬৩ মিনিটে স্পটকিক থেকে লাঁসকে এগিয়ে দেন ফ্রাঙ্কোভস্কি। 

এরপর ১৬ মিনিট পর পেনাল্টি থেকে গোল করেন রামোস। লাঁসের বক্সে ফাউলের শিকার হন সেভিয়া স্ট্রাইকার ইউসেফ এল-নেসরি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads