প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে হারালো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এর আগে বৃহস্পতিবার লিনটনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের ৩৩৫ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩০৮ রানে অলআউট হয় কিউইরা। এতে  ২৬ রানের জয় পায় বাংলাদেশ।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্তশুরু করে দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়। বিজয় ৩৩ রানে আউট হলেও, ৫৯ রানের ইনিংস খেলেন তামিম। এরপর সৌম্য সরকারের সঙ্গে জুটি গড়ে লিটন দাস। দুজনেই ফিফটি পূরণ করেন। ৫৯ রানে সৌম্য ও ৫৫ রানে লিটন আউট হলে, ব্যাট চালাতে থাকেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বাকি সবাই আশা যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলেও, রিশাদের ৮৭ রানে ভর করে ৩৩৪ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। 

বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই পথ হারায় নিউজিল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে ১৮ বলে ২২ রান করে ফেরেন জ্যাকব কামিং। পরের ওভারে ৮ রান করে আউট ভুলা। ৩২ বলে ২৩ রান করে ফেরেন সুন্দি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি জামাল টড। একশোর আগেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় কিউইরা।

এরপর প্রতিরোধ গড়ে হাফ সেঞ্চুরি তুলে নেন ভারত পোপলি ও সন্দীপ প্যাটেল। দুজনের জুটি শতরান ছাড়ায়। দেখেশুনে খেলতে খেলতে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান পোপলি। তবে ৯০ বলে ৯২ রান করা পোপলিকে বোল্ড করেন আফিফ। এরপর বেশিক্ষণ টিকেননি সন্দীপও।

শেষদিকে ২৬ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন জই ফিল্ড। তার এই ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে। ৩০৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন রিশাদ। দুটি করে উইকেট নেন হাসান এবং আফিফ। এছাড়াও তানজিম সাকিব ও রাকিবুল হাসান একটি করে উইকেট নেন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads