টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসরে যাবেন আন্দ্রে রাসেল

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে রাসেল ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ খেলার দুই বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মাঠে ফিরেই অলরাউন্ড নৈপুণ্যে দলকে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা।

ক্যারিয়ারে কখনোই অফ ফর্মের কারণে দলের বাইরে ছিলেন না রাসেল। মূলত ফ্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি বেশি আকর্ষণ থাকায় জাতীয় দলে অনিয়মিত হয়েছেন তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও আর খুব বেশিদিন যে থাকবেন না, তা জানিয়ে দিলেন এই ক্যারিবীয় তারকা।

২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপ খেলেই অবসরের আভাস দিয়েছেন তিনি। তবে দলের প্রয়োজনে ক্রিকেটে ফিরতেও রাজি এই তারকা।


নিজের অবসর প্রসঙ্গে রাসেল বলেন, বিশ্বকাপটা আমার কেমন যায় এর ওপর এটি (অবসর) নির্ভর করছে। এখনও অনেক কিছুই দেওয়ার আছে আমার। তবে কোচের সঙ্গে আমার যে আলোচনা হয়েছে, আমি বলেছি যে বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাব। তবে এরপরও যদি তাদের প্রয়োজন পড়ে আমাকে, তাহলে অবসর থেকে ফিরে আসবো। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads