মহান বিজয় দিবসে মিরপুরে ম্যাচ খেলবেন নান্নু-বাশাররা 

প্রতিবছর মহান বিজয় দিবসে প্রদর্শনী ম্যাচ খেলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ২ ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ম্যাচের আয়োজন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এবারেও মাঠে গড়াবে এই প্রদর্শনী ম্যাচ।

আগামী শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় ২০ ওভারের প্রদর্শনী ম্যাচটি শুরু হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের জন্য বৃহস্পতিবার শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল নামে দুই দল ঘোষণা করেছে বিসিবি।

বিসিবি জানিয়েছে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ১০টা ৪০ মিনিটে টস হওয়ার পর ম্যাচ শুরুর আগে সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে পালন করা হবে এক মিনিটের নীরবতা। এরপর জাতীয় সংগীত গাওয়া হবে। সকল আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টায় শুরু হবে ম্যাচ।

জাভেদ ওমর বেলিম, আকরাম খান, আনোয়ার হোসেন (উইকেট রক্ষক), খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, জি এস হাসান তামিম, ডলার মাহমুদ, রবিউল ইসলাম, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু, মিনহাজুল আবেদীন নান্নু, ফাহিম মুনতাসির সুমিত, ফয়সাল হোসেন ডিকেন্স, সাজেদুল ইসলাম, এএসএম রকিবুল হাসান।

শহীদ মোস্তাক একাদশ: মেহরাব হোসেন অপি, হাসানুজ্জামান ঝরু, এহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপন, শফিউদ্দিন আহমেদ বাবু, তুষার ইমরান, হাবিবুল বাশার সুমন, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোরশেদ আলী খান, খান আবদুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুল, গাজী আশরাফ হোসেন লিপু ও মোহাম্মদ আলী। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads