অধিনায়কত্ব ফিরে পেলেন আইয়ার

আগামী বছর মার্চে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৭তম আসর। তবে আগে ভাগেই দল গোছাতে শুরুতে করেছে ফ্রাঞ্চাইজি গুলো। বৃহস্পতিবার সবার আগেই অধিনায়কের নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স। দলের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে। 

গত মৌসুমে ইনজুরির কারণে আইপিএল খেলা হয়নি শ্রেয়াস আয়ারের। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল নীতিশ রানার কাঁধে। তবে এবার কলকাতার জার্সিতেই দেখা যাবে আয়ারকে। আসন্ন মৌসুমের জন্য শ্রেয়াস আয়ারকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে কলকাতা। আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নীতিশ রানা।

কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর বলেন, ইনজুরির কারণে গত আইপিএল খেলতে পারেনি শ্রেয়াস, যা ছিল দুর্ভাগ্যজনক। তবে এবার সে খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে আয়ার। যেভাবে সে ইনজুরিকে কাটিয়ে উঠেছে তা দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।

চলতি মাসের ১৯ তারিখ অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। সেখানে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে বাড়তি নজর হয়েছে তাদের। আগেরবারের চেয়ে শক্তিশালী দল গঠন করাই এবার মূল লক্ষ্য কলকাতার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads