দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন শামি
সদ্য শেষ হওয়ার বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। মাত্র সাত ম্যাচ খেলে আসরের সর্বোচ্চ উইকেট শিকার করেন তিনি। তবে ইনজুরির কারণে প্রোটিয়ারদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান শামি। এবার প্রথম দুই টেস্ট থেকে ছিটকে গেছেন এই ডান হাতি পেসার।
এশিয়া কাপে বিশ্রামে ছিলেন মোহম্মদ শামি। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরেন তিনি। সেই পারফরম্যান্সের জন্য তিনি বিশ্বকাপে সুযোগ পান। বিশ্বকাপে মাত্র সাতটা ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়ে তিনি সেরা হন। এরপরই চোট পান তিনি। বিশ্বকাপের সময় থেকে তিনি পায়ের সমস্যায় ভুগলেও চোট নিয়েই বিশ্বকাপ শেষ করেছেন। বিশ্বকাপের পর তিনি চিকিৎসকদের পরামর্শ নেন।
বিশ্বকাপের পর তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়। টেস্ট সিরিজে নাম রাখা হলেও প্রথম দুই টেস্ট ম্যাচে খেলতে পারবেন না তিনি। তিনি এখনও পুরোপুরি সুস্থ নন।
জানা গিয়েছিল, শামির গোড়ালির চিকিৎসা চলছে। চেষ্টা করা হয়েছিল দলের শেষ ব্যাচে তিনি দক্ষিণ আফ্রিকা যেতে পারেন। কিন্তু সেটা আপাতত আর সম্ভব হচ্ছে না। যেহেতু টেস্ট তাই পাঁচদিন খেলানোর ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। সূত্র: ক্রিকবাজ
তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটো টেস্ট হচ্ছে বক্সিং ডে টেস্ট। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। জানুয়ারি পর্যন্ত চলবে সিরিজটা। ফলে এই সময়ে তাঁর ফিটনেস নিয়ে কাজ করবে বোর্ড। তিনি অবশ্য নেটে বোলিং ও ব্যাটিং শুরু করে দিয়েছেন। তবে বোর্ড ঝুঁকি নিতে চাইছে না। প্রোটিয়া সিরিজে ফিরছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা।
তবে শামির পরিবর্তে এখনো কারো নাম ঘোষণা করেনি বিসিসিআই। তবে ধরণা কারা হচ্ছে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের মধ্যে থেকেই যেকোনো এক পেসারকে বেছে নিবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিরিজে তিন ফরমেটে মোট ৭৫ খেলোয়াড় এক সঙ্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকায়।