পাকিস্তানকে ফলোঅনের খাঁদে ফেললেও, আবারো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
পার্থ টেস্টে প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করেছিলো অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ৪৮৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ১৩২ রানে দিন শেষ করেছিলো দ্য গ্রিন ম্যানরা। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ২৭১ রানে অলআউট হয় পাকিস্তান। এতে অজিদের থেকে ২১৬ রানে পিছিয়ে পড়ায় ফলোঅনে পড়ে বাবর আজমরা। তবে আবারো ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
শনিবার তৃতীয় দিনের খেলায় ব্যাটিংয়ে নামেন আগের দিন অপরাজিত থাকা খুরাম শাহজাদ ৭* এবং ইমাম-উল-হক ৩৮*। ব্যাটিংয়ে নেমেই অজি অধিনায়ক কামিন্সের বলে বোল্ট আউট হয়ে সাজঘরে ফেরেন শাহজাদ। তবে ১৬১ বল খেলে নিজের অর্ধশতক পূরণ করেন ইমাম। তাকে সঙ্গ দেন বাবর আজম। তবে ইনিংস বড় করতে পারেনি পাকিস্তানের সাবেক অধিনায়ক। ২১ রান করে মার্শের বলে ক্যারির হাতে ক্যাট তুলে দেন তিনি। ৬২ রান করে ইমাম আউট হলে চাপে পড়ে সফরকারীরা।
২৮ রানের ইনিংস খেলেন সাউদ শাকিল। এরপর উইকেট মিছিলে যোগ দেন সারফারাজ আহমেদ (৩), ফাহিম আশরাফ (৯) ও আমির জামাল (১০)। শেষ দিকে শহিন শাহ আফ্রিদি ৪ রানে আউট হলে, ২৭১ রানে অলআউট হয় পাকিস্তান।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাথান লায়ন। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক দুটি করে উইকেট শিকার করেন। এছাড়াও জস হ্যাজেলউড, মিচেল মার্শ ও ট্রাভিস হেড একটি করে উইকেট শিকার করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি