বিজয় দিবসে মাগুরায় সাকিব, সঙ্গী রুবেল

 বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচে আঙুলে আঘাত পেয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এরপর নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিট  গেছেন তিনি। সেই সঙ্গে রয়েছে নির্বাচনী ব্যস্ততাও। হাতে চিকিৎসা করতে গত সপ্তাহে যুক্তরাষ্টে গিয়েছিলেন সাকিব। তবে বিজয় দিবসের দিন দেশে ফিরেই নিজ জেলার মাগুরাই গিয়েছেন তিনি। এই সময় তার সফর সঙ্গী হয়েছেন জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার রুবেল হোসেন।

সাকিবের মাগুরায় যাওয়ার খবরটা নিজের ফেসবুক পোস্টে মাধ্যমে নিশ্চিত করেছেন রুবেল। গাড়ির ভিতরে সাকিবের  সঙ্গে সেলফি তুলে পোস্টে তিনি লিখেছেন, মাগুরায় প্রিয় ভাইয়ের সাথে বিজয়ের দিনে বিজয়ের লক্ষ্য নিয়ে পথচলা।

মহান বিজয় দিবসকে কেন্দ্র করে দেশের প্রতিটি জেলায় সকল নেতা কর্মীরা শহীদদের শ্রদ্ধা ও বিজয়ের আনন্দে বিভিন্ন অনুষ্ঠান করছেন। তাই যুক্তরাষ্ট থেকে দেশ ফিরেই মাগুরাই গিয়েছেন তিনি।

কারণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েছেন টাইগারদের তিন ফর্মেটের অধিনায়ক সাকিব আল হাসান। 

এর আগে রাত ১২ টার দিকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে নিজের ফেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন সাকিব। পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশে ১৬ই ডিসেম্বরের ঐতিহাসিক তাৎপর্যের প্রতি গভীর শ্রদ্ধার সাথে প্রতিফলন, একটি দিন যা আমাদের জাতির ত্যাগ ও স্থিতিস্থাপকতার প্রতীক। এই দিনে, আমরা সেই বীর আত্মাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আমাদের স্বাধীনতার জন্য সবকিছু দিয়েছেন, আমাদের সকলের মধ্যে ঐক্য ও কৃতজ্ঞতা জাগিয়েছেন। সকল বাংলাদেশীকে বিজয় দিবসের শুভেচ্ছা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads