চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আইসিসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সারলো পাকিস্তান
অনেক আগেই জানা গিয়েছিলো আসন্ন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আসর আয়োজন করবে পাকিস্তান। তবে চলতি বছর শেষ হওয়া এশিয়া কাপে পাকিস্তানে খেলতে আসতে না চাওয়ায় শঙ্কা তৈরি হয়েছিলো, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সত্ত ধরে রাখতে পারবে কিনা পাকিস্তান। তবে সব জলপনা কাটিয়ে আনুষ্ঠানিক ভাবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হলো দ্য গ্রিন ম্যানরা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ে আইসিসির সঙ্গে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের স্বত্ব চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে পিসিবি। আইসিসির সদর দপ্তরে সংস্থাটির প্রধান আইন উপদেষ্টা জোনাথন হলের সঙ্গে পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে এই চুক্তি করেন জাকা আশরাফ।
পিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, আইসিসির সদর দপ্তরে সংস্থাটির প্রধান আইন উপদেষ্টা জোনাথন হলের সঙ্গে বসে আয়োজনের স্বত্ব চুক্তি করেছেন পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে চলা আন্তর্জাতিক দলগুলোর নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারটি আগেই সরকারকে জানিয়েছে পিসিবি।
বিবৃতি আরো জানানো হয়েছে, অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক সম্প্রতি পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের সঙ্গে এক বৈঠকে নিশ্চিত করেছেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে নিরাপত্তা সংস্থাগুলো সহায়তা করবে।
চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের স্বত্ব চুক্তি করা হয়ে গেলেও ভারত পাকিস্তানে খেলতে আসবে কিনা তা এখনো অনিশ্চিত। ২০০৮ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। প্রতিবেশী দেশটিতে সেটাই ছিল ভারতীয় ক্রিকেট দলের সর্বশেষ সফর।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে পাকিস্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতীয় ক্রিকেট দলকে নিজেদের মাটিতে নিয়ে আসা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি