নিউজিল্যান্ডের কন্ডিশন নিয়ে ভাবতে চান না অধিনায়ক শান্ত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোববার ভোরে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর আগে টাইগারদের চিন্তার বড় কারণ হতে পারে নিউজিল্যান্ডের কন্ডিশন। তবে কন্ডিশন নিয়ে ভাবতে চান না টাইগার অধিনায়ক নাজুমল হাসান শান্ত। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

শান্ত বলেন, কন্ডিশন তো একটু ঠাণ্ডা, তবে এই অজুহাত আমরা কেউই দিতে চাই না। এর আগেও এখানে আমরা এসেছি। আমাদের ধারণা আছে। আশা করছি খুব বেশি সমস্যা হবে না।

তিনি বলেন, এর আগে বাংলাদেশের কোন টিম ভালো করতে পারেনি নিউজিল্যান্ডে, কোন না কোন একটা গ্রুপকে তো করতে হবে। আমাদের এই গ্রুপের সেই সামর্থ্য আছে, সবাই বিশ্বাস করে এবার ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমার মনে হয় না খেলোয়াড়রা এই বিষয়ে জানে। আমিও ব্যক্তিগতভাবে জানি না যে নিউজিল্যান্ড হারে নাই কখনও। অবশ্যই তো ওদের বিপক্ষে চ্যালেঞ্জিং। অস্বীকার করার কিছু নেই, হারে নাই যে কোনোদিন হারবে না এমনও না। এই গ্রুপের সেই সামর্থ্য আছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads