পার্থ টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া

পার্থ টেস্টে প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করেছিলো অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ৪৮৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ১৩২ রানে দিন শেষ করেছিলো দ্য গ্রিন ম্যানরা। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ২৭১ রানে অলআউট হয় পাকিস্তান। এতে অজিদের থেকে ২১৬ রানে পিছিয়ে পড়ায় ফলোঅনে পড়ে বাবর আজমরা। তবে আবারো ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৮৪ রান তুলে, ৩০০ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

তৃতীয় ইনিংসে ব্যাটিং নেমে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। দলীয় পাঁচ রানে দুই উইকেট হারিয়ে বসে অজিরা। আগের ম্যাচে ১৬৩ রানের ইনিংস খেলা ডেভিড ওয়ার্নার, এই দিন শূন্য রানে সাজঘরে ফেরেন। ২ রান করে তাকে সঙ্গ দেন মার্নাস লাবুশেনে।

এরপর স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে আরেক অজি ওপেনার ওসমান খাজা। দুজনের  ৭৯ রানে ভর করে ২ উইকেট হারিয়ে ৮৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। এতে ৩০০ রানের লিড নিয়ে চালকের আসনে বসেছে অস্ট্রেলিয়া। ওসমান খাজা ৩৪* এবং স্টিভেন স্মিথ ৪৩* রানে অপরাজিত আছেন।

এর আগে তৃতীয় দিনের খেলায় ব্যাটিংয়ে নেমেই অজি অধিনায়ক কামিন্সের বলে বোল্ট আউট হয়ে সাজঘরে ফেরেন শাহজাদ। তবে ১৬১ বল খেলে নিজের অর্ধশতক পূরণ করেন ইমাম। তাকে সঙ্গ দেন বাবর আজম। ২১ রান করে মার্শের বলে ক্যারির হাতে ক্যাট তুলে দেন তিনি। ৬২ রান করে ইমাম আউট হলে চাপে পড়ে সফরকারীরা।

২৮ রানের ইনিংস খেলেন সাউদ শাকিল। এরপর উইকেট মিছিলে যোগ দেন সারফারাজ আহমেদ (৩), ফাহিম আশরাফ (৯) ও আমির জামাল (১০)। শেষ দিকে শহিন শাহ আফ্রিদি ৪ রানে আউট হলে, ২৭১ রানে অলআউট হয় পাকিস্তান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads