শহীদ মুশতাক একাদশকে সাত উইকেটে হারালো নান্নুর-আকরামরা
প্রতিবছর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে মিরপুরে ক্রিকেট ম্যাচের আয়োজন করে থাকে বিসিবি। এবারেও তার ব্যাতিক্রম হয়নি। শনিবার মিরপুর শেরে বাংলায় সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত শহীদ জুয়েল একাদশের মুখোমুখি হয়েছলো শহীদ মুশতাক একাদশ।
এই ম্যাচে শহীদ মুশতাক একাদশকে ৭ উইকেটে হারিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর দল শহীদ জুয়েল একাদশ।
মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশাররা জাতীয় দলে একসঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করেছেন। বর্তমান জাতীয় দল নির্বাচনেও তারা কাজ করেন একসঙ্গে। তবে বিজয় দিবসে তারা একে অন্যের প্রতিপক্ষ ছিলেন।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শহীদ মুশতাক একাদশ। আগে ব্যাট করে একাদশ ১৫ ওভারে ১২৯ রানের লড়াকু পুঁজি পায় বাশার-রাজ্জাকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন তুষার ইমরান। মেহরাব হোসেন অপি করেন ২৩ রান।
শহীদ মুশতাক একাদশের হয়ে জাভেদ ওমর সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় শহীদ জুয়েল একাদশ। দলটির পক্ষে ফায়সাল হোসেন ডিকেন্স সর্বোচ্চ ৬৬ রান করেন। শহীদ মুশতাক একাদশের হয়ে রাজ্জাক নেন ২ উইকেট। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি