সিজদা করতে নয়, ক্লান্তির জন্য সেদিন মাঠে বসে পড়েছিলাম: শামি

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরও ২৪ উইকেট নিয়ে আসরের সেরা উইকেট শিকারী এই পেসার। কিন্তু বিশ্বকাপ চলাকালে মাঠে ভিন্ন এক কারণে তিনি সমালোচিত হন। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট শিকারের পর মাঠে হাঁটু গেড়ে সিজদা করতে গিয়েও করেননি। তবুও ট্রলের শিকার হয়েছেন শামি। সেই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন তিনি।

শামি বলেন, আমি প্রার্থনা করতে চাইলে, কে আমাকে আটকাতো? আমি অন্তত কাউকে আটকাতাম না। এতে সমস্যা কী? আমি গর্বের সঙ্গে বলবো, আমি একজন মুসলিম, আমি একজন ভারতীয়। মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে, আমি সিজদা করতে চেয়েছিলাম, কিন্তু করিনি। আমার প্রশ্ন হচ্ছে জীবনে আগে কখনও মাঠে এটি করেছি আমি?

তিনি আরও বলেন, এর আগেও ম্যাচে পাঁচ উইকেট নিয়েছি। তখন তো সিজদা করিনি। কিন্তু যেদিন আমাকে সিজদা করতে হবে, সেদিন কেউ বাধা দিতে পারবে না। সিজদা কোথায় করতে হবে বলুন? আমি ভারতের যেকোন জায়গায় এটি করতে প্রস্তুত। আসলে সেদিন ক্লান্তির কারণে পঞ্চম উইকেট নেয়ার পর আমি হাঁটু গেড়ে বসে ছিলাম। এর ভিন্ন কোনো অর্থ নেই।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads