বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে মাঠে নেমেছিলো বাংলাদেশ। রোববার ডুনেডানে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় টাইগাররা। ম্যাচের বার বার বৃষ্টি বাঁধায় কাঁটা পড়ে ২০ ওভার। ৩০ ওভারে বাংলাদেশকে ২৪০ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। শূন্য রানে অ্যাডম মিলনের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তিনি। বল হাতে ৬ ওভারে ৬৩ রান খরচ করেন সৌম্য। তবে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়ে ফেরেন তিনি।
এরপর অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন এনামুল হক বিজয়। তবে ইনিংস বড় করতে পারেনি শান্ত। ১৫ রান করে সোধির বলে বোল্ট আউট হন তিনি। কিন্তু লিটন দাসকে সঙ্গে নিয়ে অপর প্রান্তে থিতু হন বিজয়। ৪৩ রানের ইনিংন খেলে বিজয় আউট হলে, ২২ রান করে তার দেখানো পথে হাটেন লিটন। ফলে দলীয় ৯২ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯২ রান। তাওহিদ হৃদয় ৬ * এবং মুশফিকুর রহিম ১ * রানে ব্যাট করছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি