প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৪৪ রানে হারালো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে সিরিজ জয়ের আশা বাণী শুনিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তবে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যোজন যোজন পাথর্ক্য রয়েছে প্রথম ম্যাচেই টাইগারদের বুঝিয়ে দিয়েছে কিউইরা। প্রথম ম্যাচে শান্ত-মিরাজদের ৩৯ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে লাথামের দল।

রোববার ডুনেডানে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় টাইগাররা। ম্যাচের বার বার বৃষ্টি বাঁধায় কাঁটা পড়ে ২০ ওভার। ৩০ ওভারে ২৩৯ রান তুলতে পারে নিউজিল্যান্ড। ফলে ডিএলএস ম্যাথহুডে বাংলাদেশকে ২৪৫ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ২০০ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ৪৪ রানের জয় পায় স্বাগতিকরা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ও রাচিন রাবিন্দ্র শূন্য রানে আউট হলে, দলীয় ৫ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক টম লাথাম ও উইল ইয়ং। টি- টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান লাথাম। ৯২ রানে লাথামকে সাজঘরে ফেরান মিরাজ।
 
কিন্তু অপর প্রান্তে থিতু হন ইয়ং। ৮২ বলে সেঞ্চুরি তুলে নেন এই ডান হাতি ওপেনার। মার্ক চ্যাপমেন ২০ রানে আউট হলে, ইয়ংয়ের ১০৪ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে ২৩৯ রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড।

 জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। শূন্য রানে  সৌম্য ফিরলে, ১৫ রান করে তাকে সঙ্গ দেন অধিনায়ক শান্ত। কিন্তু লিটন দাসকে সঙ্গে নিয়ে অপর প্রান্তে থিতু হন বিজয়। ৪৩ রানের ইনিংন খেলে বিজয় আউট হলে, ২২ রান করে তার দেখানো পথে হাটেন লিটন। অভিজ্ঞ মুশফিক ৪ রানে আউট হলে, ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
 
এরপর টাইগার শিবিরের হাল ধরেন তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন। দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। ৩৩ রানে হৃদয় ও ৩৮ রানে আফিফ আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ দিকে মিরাজ ৩০ রানের ইনিংস খেললেও নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ৪৪ রানের জয় পায় নিউজিল্যান্ড।

 নিউজিল্যান্ডের হয়ে অ্যাডাম মিলনে, ইস সোধি ও জশ ক্লার্কসন দুটি করে উইকেট শিকার করেন। এছাড়াও জ্যাকভ ডুফি ও উইলিয়াম একটি করে উইকেট নেন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads