শিবলী ও আরিফুলের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

যুব এশিয়া কাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয়েছে আরব আমিরাত।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওপেনার জিশান আলম। ৭ রান করে ক্যাচ আউট হন তিনি। কিন্তু অপর প্রান্তে থিতু হন আশিকুর রহমান শিবলী। তাকে যোগ্য দেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে রিজওয়ান আউট হলে, ১২৯ বলে  সেঞ্চুরি তুলে নেন শিবলী। অন্য দিকে ব্যাট চালাতে তাকেন আরিফুল ইসলামও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের যুবাদের সংগ্রহ ২১৯ রান। অশিকুর রহমান শিবলী ১০০ * রান এবং আরিফুল ইসলাম ৪৭ রানে ব্যাট করছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads