মেলবোর্ন টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে পার্থে রীতিমতো বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। ৩৬০ রানের বড় ব্যবধানে হেরেছে বাবররা। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নামবে দুই দল। এই ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মেলবোর্ন টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার সম্ভাবনাই বেশি অস্ট্রেলিয়ার। তাই মরিসকে পাঠানো হয়েছে বিগ ব্যাশ লিগে খেলার জন্য। তার পরিবর্তে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে স্কট বোল্যান্ডকে।

পার্থ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ২১১ বলে ১৬৪ রান করেছেন তিনি। আগামী ৩ জানুয়ারি সিডনি টেস্টের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন এই অজি ওপেনার। 

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারে, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হ্যাজেলউড, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads