বোলারদের সুবিধা দিতে আইপিএলে নতুন নিয়ম

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটাদের আউট করার একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো বাউন্স বল। আইসিসির নিয়ম অনুসারে প্রতি ওভারে একটির  বেশি বাউন্স বল করতে পারবে না। তবে আইসিসির নিয়মকে পিছনে ফেলে আসন্ন আইপিএলের জন্য নতুন নিয়ম চালু করলো বিসিসিআই।

আসন্ন ২০২৪ আইপিএলে বোলারদের সুবিধা দিতে এই নতুন নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতি ওভারে বোলাররা দুইটি করে বাউন্স দিতে পারবে। ফলে ওভারের তৃতীয় বাউন্স বলটি অবৈধ বলে ঘোষণা করবে আম্পায়ার।

বিসিসিআইয়ে এই নিয়মে ব্যাটারদের বিপাকে ফেলতে পারে। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচের মূল ভূমিকা পালন করেন ব্যাটসম্যানরা। কারণ প্রতিমুহুর্তে চার-ছক্কার ফুলঝুড়িতে ম্যাচে চিত্র বদলে দেই ব্যাটাররা। তাই এই নিয়ম ব্যাটারদের উপর প্রভাব ফেলতে পারে।

সাধারণত টি-টোয়েন্টিতে ব্যাটাদের পরাস্ত করার বড় দুইটি কৌশল হলো ইয়োর্কার এবং বাউন্স ডেলিভারি। প্রতি ওভারে দুইটি বাউন্স বলকে বৈধতা দেওয়ায় ব্যাটারদের উপর প্রভাব ফেলবে এটাই স্বাভাবিক।

আইপিলের আগে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। এবার তা অন্তর্ভুক্ত করা হচ্ছে আইপিলের মঞ্চে। বিসিসিআইয়ের আনীত এ নিয়মকে সাধুবাদও জানিয়েছেন ভারতের জাতীয় দলের বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট।

বাউন্সারের নিয়মে পরিবর্তন আসলেও গতবার যুক্ত হওয়া ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম থাকছে এবারও। এ নিয়মে ম্যাচের যে কোনো সময় একাদশের বাইরে থেকে একজন খেলোয়াড়কে নামানো যায়। এ নিয়ম অনুযায়ী, টসের সময় ইমপ্যাক্ট বদলি হিসেবে চারজনের নাম দিতে হয়, যার মধ্য থেকে একজন প্রতি ম্যাচে নামতে পারেন। অবশ্য একাদশে যদি চারজন বিদেশি খেলোয়াড় থেকে থাকে, তাহলে ইমপ্যাক্ট বদলি হিসেবে একজন ভারতীয়কে নিতে হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads