নিলামের আগে আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন তাসকিন ও শরিফুল
আগামী বছর ২২ মার্চে মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে আইপিএলের নিলাম। এর আগেই নিজেদের নাম সরিয়ে নিয়েছেন তিন ক্রিকেটার। যার মধ্যে রয়েছে দুই বাংলাদেশি শরিফুল ইসলাম ও তাসকিন ইসলাম। অন্য একজন হলেন ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদ।
বাংলাদেশের তিন জন ক্রিকেটার আইপিএলে নাম দিয়েছিলেন। তিন জনেই পেসার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সকলকে পুরো আইপিএল খেলতে দেওয়া হবে কি না সেই সিদ্ধান্ত নেবে বোর্ড।
এরপরই আইপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নিয়েছে বাংলাদেশের দুই পেসার। তবে নাম রয়েছে মুস্তাফিজ। তাঁকেও পুরো আইপিএল পাওয়া যাবে না। বাংলাদেশের দু’টি সিরিজ রয়েছে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে। দেশের হয়ে সেই সিরিজ খেলতে চান শরিফুল এবং তাসকিন।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের সব ক্রিকেটারকেই আইপিএল খেলার অনুমতি দিয়েছে। কিন্তু ১৯ বছরের রেহানকে এখনই আইপিএল খেলতে দিতে রাজি নয় তারা। ক্যারিয়ারের শুরুতেই এই স্পিনারকে আইপিএলের স্বাদ দিতে চাইছে না ইসিবি। রেহান নিজের দাম রেখেছিলেন ৫০ লক্ষ টাকা। কিছু দল তাঁকে নিতে ইচ্ছুকও ছিল। কিন্তু রেহান ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলে ইংল্যান্ডে ফিরে যাবেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি