শেরপুরে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধন করেন শেরপুর এর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করছে টাঙ্গাইল জেলা দল ও মানিকগঞ্জ জেলা দল।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মানিক দত্ত, টাংগাইল ও মানিকগঞ্জ জেলা দলের ক্রিকেট কোচার, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর প্রসক্লাবের প্রচার সম্পাদক তপু সরকার হারুন ও জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমকর্মী ও জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি