রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতাতে আসছেন ইমরান তাহের

 আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। হাতে এখনো এক মাস সময় থাকলেও, এই সময়ে আরো পাঁচটি ফ্রাঞ্চাইজি লিগ শুরু হওয়ায় বিদেশি ক্রিকেটারদের নিয়ে চিন্তাই গড়েছে বিপিএলের ফ্রাঞ্চাইজি মালিকরা। তাই একাধিক খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করতে হচ্ছে দল গুলো।

সেই তালিকায় যোগ দিয়েছে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহেরকে দলে ভিড়িয়েছে বসুন্ধরার দলটি।

আইপিএল, বিগ ব্যশ, পিএসএলসহ বিশ্বের নামিদামি ফ্র্যাঞ্চাইজি লিগ মাতানো দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার আবারও আসছেন বিপিএল মাতাতে। জাতীয় দলসহ ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৭ দলের জার্সিতে খেলেছেন তিনি। 

এর আগেও একাধিক আসর খেলেছেন তাহির। এবার তাকে উড়িয়ে আনছে রংপুর রাইডার্স। যে দলে আছেন সাকিব আল হাসান, বাবর আজম, নিকোলাস পুরানের মতো খেলোয়াড়। বিপিএলে সর্বপ্রথম দূরন্ত রাজশাহীর হয়ে খেলেছেন তাহির। এরপর সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সের হয়েও মাঠ মাতিয়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার। 

আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেললেও পুরো আসর খেলা হবে না তাহিরের। এসএ টি-টোয়েন্টি আসর শেষ করেই বিপিএলে যোগ দেবেন তিনি। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম গণমাধ্যমকে বলেন, তাহিরের সঙ্গে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে। তাকে আমরা শুরু থেকে পারবো না। এসএ টি-টোয়েন্টিতে তার দলের সঙ্গে জার্নি শেষেই রংপুরে যোগ দেবেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads