সিরিজ বাঁচাতে ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডে টাইগারদের জন্য সিরিজ রক্ষার ম্যাচ। বুধবার ভোর রাতে নেলসনের সাক্সটন ওভাল ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৪টায় মাঠে নামবে দুই।

প্রথম ম্যাচ হেরে সিরিজ হারের দ্বারপ্রান্তে দাড়িয়ে বাংলাদেশ দল। তাই দ্বিতীয় ম্যাচে যে কোনো মূল্যে ঘুরে দাঁড়াতে চায় শান্ত-মিরাজরা। নিউজিল্যান্ডের মাটিতে এখনো পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচ জেতেনি টাইগাররা। তাই প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

দীর্ঘ দিন পর ওয়ানডে দলে ফিরেও, নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য সরকার। বল হাতে ৬৩ রান খরচ করে ব্যাটিংয়ে খালি হাতে ফিরে খলনায়ক বনে যায় এই অলরাউন্ডার। তাই দ্বিতীয় ম্যাচের তার একাদশে থাকা নিয়ে  শঙ্কা তৈরি হয়েছে । 

 অন্যদিকে প্রথম ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে জয় তুলে নিয়েছে লাথামের দল। তাই এই ম্যাচ জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। তাই আগের ম্যাচের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চায় কিউইরা।

এই ম্যাচকে সামনে রেখে সোমবার  নেলসনে পৌঁছে বাংলাদেশ। বিশ্রাম শেষে কিছুক্ষণ অনুশীলন করে টাইগাররা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads