আট বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি করলেন সৌম্য সরকার
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলেছিলেন ২০১৪ সালে ১ ডিসেম্বর। এরপর ওপেনিংয়ে টাইগারদের ভরসা প্রতীক হয়ে উঠেছিলেন সৌম্য সরকার। তবে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও, নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে ফিরে আট বছর পর সেঞ্চুরি পেয়েছেন তিনি।
২০১৫ সালকে বাংলাদেশের ক্রিকেটের উত্থানকাল বলা হয়। নিজেদের ঘরের মাঠে কিভাবে কন্ডিশন কাজে লাগিয়ে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে হয় সেটা শিখেছিলো সাকিব-তামিমরা। আর সেই সময় বাংলাদেশ দলের হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তার অধীনে টাইগারদের ওপেনিং দুর্দান্ত ব্যাটিং করে নজর কেড়েছিলেন সৌম্য সরকার। তবে তার ধরে রাখতে পারেননি এই ক্রিকেটার।
বিসিবি বার বার সুযোগ দিলেও নিজেকে ফরমে ফেরাতে না পারায়, দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহে দেশে ফিরেই প্রিয় ছাত্র সৌম্য সরকারের খোঁজ রাখেন তিনি।
বিশ^কাপের দলে ফিরাতে নিউজিল্যান্ড সিরিজে হঠাৎ করে সৌম্যকে একাদশে নেই টাইগার কোচ। তবে সেই সিরিজেও নিজেকে প্রমাণ করতে পারেনি এই বাম হাতি ব্যাটার। তাই ব্যাপক সমালোচনার শিকার হন কোচ হাথুরুসিংহে।
নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে আবারো দলে ফেরেন সৌম্য। এবারো সমালোচনা মুখে পড়তে হয় এই টাইগার কোচকে। প্রথম ম্যাচে বল হাতে ৬৩ রান খরচ করে, ব্যাট হাতে শূন্য হাতে ফিরে সামালোচনা তীব্র হয়। দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সৌম্য সরকার নেওয়ার কারণ ব্যাখ্যা করেন টাইগাররা।
তবে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সব সমালোচনার জবাব দিয়েছেন সৌম্য সরকার। ব্যাট হাতে ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই টাইগার ওপেনার। দীর্ঘ আট বছর পর আবারো সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এছাড়াও তার এই ইনিংসটা বাংলাদেশে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। ১৭৬ রান করে প্রথমে আছেন লিটন কুমার দাস।
এর আগে ২০১৫ সালে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সৌম্য। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন এই তারকা ব্যাটার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি