যুবাদের সঙ্গে কেক কেটে এশিয়া কাপ জয় উদযাপন করলেন পাপন

২০১৮ সালে মালয়েশিয়াকে হারিয়ে প্রথমবার এশিয়া জিতেছিলো বাংলাদেশের মেয়েরা। দেশ ও দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজ গুলো দাপট দেখালোও, এশিয়া কাপ জিততে পারেনি সাকিব-তামিমরা। গত এশিয়া কাপের পুরোপুরি ব্যর্থ হয়েছে সাকিববাহিনী। তবে বড় ভাইরা না পরলেও, প্রথমবার পুরুষদের ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশের যুবারা।

আরব আমিরাত, জাপান, শ্রীলঙ্কা ও ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দেশে ফিরে বিমান বন্দরে তাদের শুভেচ্ছা না জানালেও হোম অব ক্রিকেটে ফুলের মালা দিয়ে ক্রিকেটারদের বরণ করে নিয়েছে বিসিবি। সেই সঙ্গে চ্যাম্পিয়নদের জন্য অর্থ পুরষ্কার দেওয়ার কথা ভেবেছেন ক্রিকেট বোর্ড।

শুধু ফুল দিয়ে বরণ করেই শেষ করেনি বিসিবি। যুবাদের নিয়ে মঙ্গলবার রাতে হোটল শেরাটনে ডিনারে অংশ নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জমাকালো আয়োজন করা হয় সেখানে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজের পোস্টে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

সেই ছবিতে দেখা যায়, চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনের জন্য এক বড় কেক তৈরি করা হয়। যুবাদের সঙ্গে নিয়ে কেক কাঁটেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। এরপর চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে কেক খাওয়ায় দেন তিনি।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও বিসিবির আরেক কর্মকর্তা মাহবুব আনাম।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads