আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে ইনজুরিতে পড়লেন শাহজাদ
পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলো পাকিস্তানের তরুণ পেসার খুরাম শাহজাদ। অভিষেক ম্যাটে ম্যাচেই ৫ উইকেট শিকার করে নজর কেঁড়েছেন তিনি। তবে ক্যারিয়ারের শুরুতেই ইনজুরির কবলে পড়েছে এই পেসার। পার্থ টেস্টে ইনজুরি পড়ায় সিরিজের বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি।
পার্থ টেস্টে বোলিং করার সময় অস্বস্তির অনুভাব করার কথা জানিয়েছিলেন শাহজাদ। এরপর পরীক্ষা করে দেখে যায় বাম পাঁজরে স্ট্রেস ফ্র্যাকচার ও পেটের পেশি ছিটে গেছে। তাই সিরিজের আর কোনো ম্যাচ খেলা হবে না তার।
এরপর তাকে সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া একজন বিশেষজ্ঞের পরামর্শে চিকিৎসা শুরু করেছে পিসিবি। বোর্ড থেকে জানানো হয়েছে, শাহজাদ দেশে ফিরে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে তার ইনজুরি ব্যবস্থা ও পুনার্বাসন চালিয়ে যাবেন।
শাহজাদ ইনজুরিতে ছিটকে গেলেও তার পরিবর্তে এখনো কাউকে দলে জায়গা দেয়নি পাকিস্তানের ক্রিকটে বোর্ড। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি