চেন্নাইয়ের সঙ্গে এই চুক্তি আমার পরিবারের ভবিষ্যৎকে বদলে দিয়েছে: মিচেল

 ২০২২ আইপিএল আসরে ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার ড্যারিল মিচেলকে দলে ভিড়িয়েছিলো রাজস্থান রয়েল্স। সেই আসরে বদলি খেলোয়াড় হিসেবে মাত্র দুই ম্যাচে  খেলার সুযোগ পেয়েছিলেন। তবে ভালো করতে না পারায় ২০২৩ আইপিএলে অবিক্রিত থাকেন মিচেল।

তবে ১৮ মাস পর আবারো আইপিএল মাতাবেন এই কিউই ব্যাটিং অলরাউন্ডার। গত মঙ্গলবার ১৪ কোটি রুপি খরচ করে নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

গত মাসে শেষ হওয়ার বিশ^কাপে ব্যাট হাতে ১০ ম্যাচে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৫৫২ রান করে অবদান রেখেছেন তিনি। যা আসরের পঞ্চম সেরা রান। ফলে ভারতের মাটিতে ভালো খেলায় আইপিএলের নিলামে তাকে নিয়ে লড়াই শুরু করে ফ্রাঞ্চাইজি গুলো। তবে শেষ পর্যন্ত চেন্নাইয়ের মতো বড় দলের হয়ে মাঠে নামবেন তিনি।

আইপিএলে দল পাওয়ার পর মিচেল বলেন, আমি ও আমার পরিবার পুরো নিলামটা দেখেছি। স্বপ্নময় একটি রাত পার করেছি আমরা। গত আসরে অবিক্রিত থাকার পর, এবার যখন আমার নাম তোলা হয়েছিলো তখন আমার হার্ট বিট বাড়তে শুরু করেছিলো। তার যা হলো তা ছিলো স্বপ্নের মতো।

তিনি বলেন, এই চুক্তিটা আমাদের জীবন বদলে দিয়েছে। এখান থেকে আমি আমার পরিবারে ভবিষৎ নিয়ে পরিকল্পনা করতে পারবো। যা আমার জন্য খুবই আনন্দময়।

তিনি আরো বলেন, আমরা সবাই খুশি ছিলাম। আলোচনা করছিলাম কিভাবে সবকিছু সাজাবো, এসময় আমরা সন্তান কিছুই বুঝে উঠতে পারছিলো না, যে কি ঘটেছে। খুবই ভালো লাগছে নিজের অর্জন দিয়ে তাদের ভবিষৎ পরিকল্পনাটা ভালোভাবে সাজাতে পারবো। তাদের জন্য সবকিছু।

আইপিএলের নিলাম থেকে ১ কোটি ৮০ রাখ রুপি আরেক কিউই অলরাউন্ডার রাচিন রাবিন্দ্রকে দলে ভিড়িছেন চেন্নাই। এছাড়াও সেখানে জাতীয় দলের সতীর্থ ডেভন কনওয়ে ও মিচেল স্যান্টানারকে সঙ্গী হিসেবে পাবে তারা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads