হাই পারফরমেন্স কোচ নিয়োগ দিলো পাকিস্তান
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে কোচিং প্যানেলে বড় পরিবর্তন আনলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট দলের হাই পারফরম্যান্স কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার ইয়াসির আরাফাত। বর্তমানে এই পদে থাকা সিমন হেলমটের স্থলাভিষিক্ত হবেন তিনি।
আগামী ১২ জানুয়ারি শুরু হওয়া সিরিজ উপলক্ষে অন্যান্য টি-টোয়েন্টি স্পেশালিস্টদের সাথে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তিনি। আপাতত একটি সিরিজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ান হেলমট ।
এর আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে আরাফাতের। পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ২৭ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডানহাতি এই অলরাউন্ডার। ছিলেন ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্যও। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি