প্রধান নির্বাচকের মেয়াদ শেষে ম্যাচ রেফারি হতে চান নান্নু 

 মেয়াদের শেষে এসে বাংলাদেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ম্যাচ পারফরমেন্সে ধারাবাহিক ব্যর্থতার পেছনে জাতীয় দলের স্কোয়াড নির্বাচনের ত্রুটিকে দায়ী করে, নতুন নির্বাচক প্যানেল নিয়োগ দেয়ার দাবি ওঠে জোরালো ভাবেই। তা সত্বেও প্রধান নির্বাচকের মেয়াদ শেষে ম্যাচ রেফারি হতে চাওয়ার আকাক্সক্ষা প্রকাশের খবর এসেছে একটি গণমাধ্যমে। 

এ বিষয়ে মঙ্গলবার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নান্নু। তিনি বলেন, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা তো কেউ আমাকে জোর করে চাপিয়ে দিতে পারে না। আমি নির্বাচক হওয়ার আগে কোয়ালিফাইড লেভেল থ্রি কোচ। আমার তো ওদিক নিয়েও চিন্তা-ভাবনা আছে। খেলা ছাড়ার পর ক্রিকেটের সঙ্গে সময় কাটিয়েছি। বাকি জীবনটা তো ক্রিকেটের সঙ্গে কাটবে। আমি কী করবো এটার সিদ্ধান্ত তো আমি নেবো।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবেদীন নান্নু। এর আগে বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ২০১৯ সালে প্রধান নির্বাচকের মেয়াদ শেষ হলে সে দফায় বাড়ানো হয় তার নিয়োগের মেয়াদ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads