বিশ্বকাপে ব্যর্থতার রহস্য উন্মোচন করলেন সাকিব

 ২০১৯ সালে রূপকথার মত এক বিশ্বকাপ খেলেছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে করেছিলেন ৬০৬ রান, বল হাতেও ছিলেন সফল। নিয়েছিলেন ১১ উইকেট। অথচ তার পরের বিশ্বকাপেই দেখা যায় সম্পূর্ণ বিপরীত চিত্র। ব্যাট এবং বল দুই ক্ষেত্রেই চরমভাবে ব্যর্থ হন সাকিব। একটি ফিফটি নিয়ে ৭ ম্যাচে করেন ১৮৬ রান, সাথে ছিলো ৯ উইকেট। এই ব্যর্থতার প্রভাব পড়ে দলের সামগ্রিক পারফরমেন্সেও। ৯ ম্যাচের মাত্র দুটিতে জয় নিয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় বাংলাদেশ।  

সেই ব্যর্থতার একটি সম্ভাব্য কারণ এবার নিজেই প্রকাশ্যে আনলেন সাকিব। ক্রিকবাজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, মানুষিক চাপজনিত কারণে চোখে সমস্যা দেখা দিয়েছিলো তার। তিনি জানান, বিশ্বকাপের একটি বা দুটি ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টজুড়েই তার এই সমস্যা ছিল। তিনি আরো জানান, এর কারণে বল মোকাবেলায় তাকে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিলো।

এই বিষয়ে তখন ডাক্তারের পরামর্শ নেন সাকিব। চোখের কর্নিয়া কিংবা রেটিনায় পানি ছিলো বলে তাকে জানান ডাক্তার। সেই সময় ডাক্তার তাকে চোখে ব্যবহারের ড্রপ দেন এবং স্ট্রেস কমানোর পরামর্শ দেন।  

তবে এই সমস্যার কারণে অধিনায়কত্বে প্রভাব পড়েছে এমনটা মনে করেন না সাকিব।  বরং আরো আগে নেতৃত্ব দেওয়া হলে ভালো প্রস্ততি নিতে পারতেন বলে মনে করেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads