মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন শেষে ১২৪ রানে পিছিয়ে আছে পাকিস্তান
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে সুবিধা করতে পারেনি পাকিস্তান। পার্থে ৩৬০ রানের বড় ব্যবধানে হেরেছিলো বাবররা। সিরিজের দ্বিতীয় টেস্টে মঙ্গলবার টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় পাকিস্তান। বৃষ্টির কারণে ৬৬ ওভার খেলা হলে, ১৮৭ রানে তিন উইকেট হারিয়ে দিন শেষ করেছিলো অজিরা। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ৩১৮ রানে অলআউট হয় স্মিথ-ওয়ার্নাররা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান।
বুধবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০ রানে ইমাম-উল-হক আউট হলে, অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আব্দুল্লাহ শাফিক। ৬২ রানে শাফিক আউট হলে, ১ রানে বাবর আজমকে ফেরান অধিনায়ক কামিন্স।
এরপর নিজের ফিফটি পূরণের পর সাজঘরে ফেরেন মাসুদ (৫৪)। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি সাউদ শাকিলও। ৯ রান করে আউট হন তিনি। তবে অপর প্রান্তে থিতু হন মোহাম্মদ রিজওয়ান। সালমান ৫ রান আউট হলে, ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানে দিন শেষ করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ২৯* এবং আমির জামাল ২* রানে অপরাজিত রয়েছেন।
এর আগে দিনের প্রথমে মার্নাস লাবুশেনে ৪৪* এবং ট্রাভিস হেড ৯* রানে ব্যাটিংয়ে নামেন। তবে ইনিংস বড় করতে পারেনি হেড। ১৭ রানে আউট হন তিনি। অপর প্রান্তে আগলে রেখে ৬২ রানের ইনিংস খেলেন লাবুশেনে। ৪ রানে আউট হন অ্যালেক্স ক্যারি। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ৪১ রান করে মার্শ আউট হলে, উইকেট মিছিলে শুরু করে অজিরা। মিচেল স্টার্ক (৯), প্যাট কামিন্স (১৩) এবং নাথান লায়ন ৮ রানে আউট হলে ৩১৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন আমির জামাল। এছাড়াও শাহিন শাহ আফ্রিদি, মীর হামজা ও হাসান আলী দুটি করে উইকেট নেন। এক উইুকেট শিকার করেন সালমান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি