আম্পায়ার লিফটে আটকা পড়ায় মেলবোর্ন টেস্ট শুরু হতে দেরি

 ক্রিকেট মাঠে অনেক ঘরের ঘটনায় ঘটে থাকে। যার সাক্ষী হয়ে থাকে দর্শকরা। এবার মেলবোর্ন টেস্টে নতুন এক ঘটনার সাক্ষী হয়েছে অজি দর্শকরা। আম্পায়ার লিফটে আটকে যাওয়ায় খেলা শুরু হতে দেরি হয়।

তিন ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচে মেলবোর্নে তৃতীয় দিনের খেলায় মধ্যাহ্ন বিরতির পর দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা মাঠে নামলেও খেলা শুরু হতে দেরি হয়। কারণ লিফটে আটকা পড়েছিলেন থার্ড আম্পয়ার।

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৩১৮ রানে জবাবে তৃতীয় দিনে আজ ২৬৪ রানে অলআউট হয় পাকিস্তান। ৫৪ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৬ রান যোগ করতেই ২ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় অস্ট্রেলিয়া।

মধ্যাহ্ন বিরতি শেষে অস্ট্রেলিয়া-পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে মাঠে নামেন দুই অনফিল্ড আম্পায়ার। তবে থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ কোথাও ছিলেন না!
 
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ ম্যাচের লাইভ ধারা বিবরণীতে জানায়, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ লিফটে আটকে পড়ায় খেলা শুরু হতে দেরি হচ্ছে। ইলিংওয়ার্থ সময়মতো তৃতীয় আম্পায়ারের কামরায় গিয়ে বসতে পারেননি। অগত্যা রিজার্ভ আম্পায়ার ফিলিপ গিলেসপিকে বাউন্ডারি লাইন থেকে দৌড়ে গিয়ে তৃতীয় আম্পায়ারের কামরায় বসতে হয়েছে। এরপর খেলা যথারীতি শুরু হয়। ততক্ষণে নির্ধারিত সময় থেকে বেশ কয়েক মিনিট দেরি হয়ে গেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads