মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া
মেলবোর্ন টেস্টে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে ৩১৮ রানে অলআউট হয় স্মিথ-ওয়ার্নাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে অজিদের থেকে ১২৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলো সফরকারীরা। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ২৬৪ রানে অলআউট হয় পাকিস্তান।
এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে হারিয়ে ১৮৭ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। এতে ২৪১ রানের লিড নিয়ে ম্যাচে চালকের আসনে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ওসমান খাজা। শূন্য রানে খাজা আউট হলে ৬ রান করে তাকে সঙ্গে দেন ওয়ার্নার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মার্নাস লাবুশেনেও। ৪ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার। ট্রাভিস হেড শূন্য রানে আউট হলে, দলীয় ১৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা।
এরপর অজি শিবিরের হাল ধরেন স্টিভেন স্মিথ ও মিচেল মার্শ। দুজনের দুর্দান্ত নৈপুণ্যে ব্যাটিং বিপযর্য় কাটিয়ে ওঠে অস্ট্রেলিয়া। স্মিথ দেখে শুনে খেললেও ওয়ানডে মেজাজে ব্যাট করে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান মার্শ। তবে চার রানের আক্ষেপ নিয়ে প্যাভিলিয়ানের পথ ধরেন মার্শ (৯৬)। অপর প্রান্তে ১৫৩ বল খেলে ফিফটি পূরণ করেন স্মিথ। তবে দিনের শেষ বলে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার। এতে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার দিনের শুরুতে ৫ উইকেট হাতে নিয়ে ১৯৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন আগের দিন অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান (২৯*) এবং আমির জামাল (২*)। তবে রিজওয়ান ৪২ ও ২১ রানে শাহিন শাহ আফ্রিদি আউট হলে, উইকেটে মিছিলে যোগ দেয় বাকিরা। হাসান আলী (২) এবং মীর হামজা ২ রানে আউট হলে, ২৬৪ রানে অলআউট হয় পাকিস্তান। কিন্তু ৩৩ রানে অপর প্রান্ত আগলে রাখেন জামাল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি