বাজে ফিল্ডিং নিয়ে পাকিস্তানকে খোঁচা মারলেন গম্ভীর

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপে ট্রফি হারিয়েছে ভারত। সেই উত্তাপ শেষ হতে না হতেই আলোচনায় এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছয় মাস পর শুরু হতে যাওয়া আসরে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ব্যাটার গৌতম গম্ভীর। 

আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০ দল নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসর শুরু হতে এখনো ছয় মাস বাকি থাকলেও এক সাক্ষাৎকারে টুর্নামেন্টটি নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে বাজে ফিল্ডিংয়ের জন্য বাবরদের খোঁচা দিয়ে বলেছেন, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না।

গম্ভীর বলেন, পাকিস্তানের ফিল্ডিং দেখে আমি হতাশ। ৫০ ওভারের বিশ্বকাপেই দেখা গিয়েছে ওদের ফিল্ডিং কতটা খারাপ। এখন বিশ্বের সব থেকে খারাপ ফিল্ডিং দল পাকিস্তান। এই ফিল্ডিং নিয়ে ওরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না। কারণ, টি-টোয়েন্টি ক্রিকেটে ফিল্ডিং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা খারাপ হলে ম্যাচ জেতা যাবে না।

সে প্রসঙ্গ তুলে এনে গম্ভীর বলেন, ভারত কত বার ফাইনালে উঠেছে সেটা সবাই জানে। গত পাঁচ-ছয় বছরে ভারতের ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। ভারত এখন ট্রফি জেতা থেকে এক কদম বা দু’কদম দূরে শেষ করে। পাকিস্তান তো সেখানে পৌঁছাতেই পারে না।

 গম্ভীর আশা করছেন, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ট্রফি খরা কাটবে। ২০০৭ সালে অভিষেক আসরে শিরোপা জেতা ভারত সবশেষ ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads