জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা শ্রীলঙ্কার, নেতৃত্বে হাসারাঙ্গা
ব্যর্থতা আর হতাশায় ভরা একটি বছর কাটালো শ্রীলঙ্কান ক্রিকেট। বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে ওঠার আগেই দেশটির ক্রিকেট বোর্ডের উপর ক্রীড়া মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে আইসিসির সদস্যপদ হারায় শ্রীলঙ্কা। ফলে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসরের আয়োজকের তকমা হারায় দেশটি। এত সব ব্যর্থতাকে পেছনে ফেলে আসন্ন দুটি সিরিজের সূচি ঠিক করেছে কুশল মেন্ডিসের দল। নেতৃতে রাখা হয়েছে দলটির তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।
ইনজুরির কারণে সর্বশেষ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেননি হাসারাঙ্গা। আগামী ৬ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের মাধ্যমে চার মাসের বিরতি শেষে দলে ফিরছেন এই অলরাউন্ডার।
খেলায় ফিরেই দলকে নেতৃতের দায়িত্ব নিতে হয়েছে তাকে। হাসারাঙ্গার সহ অধিনায়ক ইনফর্ম ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা। ওয়ানডেতেও সহ-অধিনায়ক রাখা হয়েছে আসালাঙ্কাকে। অধিনায়কত্বে আছেন কুশল মেন্ডিস।
আগামী ৬ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এবং ১৪ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সব ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি