এবারের বিপিএল মাতাবেন ভিনদেশি ক্রিকেটাররা

চলতি সালটি টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হতে যাচ্ছে। তাই বিশ্ব ক্রিকেটের সূচিটাও থাকবে টি-টোয়েন্টিতে ঠাসা। ২০২৪ বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে বাড়তি মনোযোগ থাকবে দলগুলোর। 

এই বছর বাংলাদেশের ক্রিকেটের শুরুই হচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল দিয়ে। ৭টি দল নিয়ে ৩ টি ভেন্যুতে আগামী ১৯ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএল। এবারের বিপিএলে দলগুলো নিজেদের স্কোয়াড সাজিয়েছে বড় বড় বিদেশি তারকা ক্রিকেটার দিয়ে। 

এবার রংপুর রাইডার্সের হয়ে খেলছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিসা পাতিরানা, ওয়েস্ট ইন্ডিজের ব্রেন্ডন কিং, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। 

গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, ইংল্যান্ডের মঈন আলী, এবং ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, জনসন চার্লস ও রাকিম কর্নওয়াল।

ফরচুন বরিশাল তাদের স্কোয়ার্ড সাজিয়েছে পাকিস্তানের মোহাম্মদ আমির, শোয়েব মালিক, ফখর জামান ও আব্বাস আফ্রিদি, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিংকে দিয়ে। 

পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ, শ্রীলঙ্কার দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা ও এভিন লুইসকে নিয়ে প্রস্তত খুলনা টাইগাস। সাথে আছে গত আসরে দলে থাকা শাই হোপও।  

শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুশল মেন্ডিস, পাকিস্তানের আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ হারিস, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারদের নিয়ে বিদেশিনির্ভর দল গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। 

বিদেশি খেলোয়াড় কোটায় কিছুটা পিছিয়ে আছে নাজমুল হোসেনের নেতৃত্বে থাকা সিলেট স্ট্রাইকার্স। রায়ান বাল, হ্যারি টেক্টর ও বেন কাটিংকে নিয়ে এবারের বিপিএর মিশন শুরু করছে গতবারের রানার্সআপরা। 

তিন বিদেশি ক্রিকেটার নিয়ে আসরে নতুন দল দুরন্ত ঢাকা। তারা হলেন, শ্রীলঙ্কার সাদিরা সামারাবিক্রমা, পাকিস্তানের উসমান কাদির ও সায়েম আইয়ুব। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads