আরব আমিরাতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় আফগানিস্তানের
প্রথম দুই ম্যাচ ১-১ সমতা হওয়ায় তৃতীয় ম্যাচটি হয়ে উঠেছিলো অঘোষিত ফাইনাল। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে ট্রফি কেড়ে নিল আফগানিস্তান।
মঙ্গলবার শারজায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে আরব আমিরাত। জবাবে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।
আমিরাতের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার মোহাম্মদ ওয়াসিম। ২১ রান আলি নাসরের। এছাড়া রানের খাতায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি আর কোন আমিরাতী ব্যাটারই।
অপরদিকে উড়ন্ত সুচনা করা আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন জাজাই। গুরবাজ করেন ১৪ বলে ২০ রান। নজিবুল্লাহ জাদরানের ২৮, ইব্রাহিম জাদরানের ২৩ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৬ রানে ৪ উইকেট হাতে রেখে জিতে সিরিজ ঘরে তোলে আফগানিস্তান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি