এশিয়া কাপজয়ী ক্রিকেটাররা পাচ্ছেন ১ লাখ টাকা করে বোনাস
গত ১৭ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছিল বাংলাদেশে। এবার তারই পুরস্কার পাচ্ছেন কাপজয়ী দলের যুবারা।
স্কোয়াডে থাকা ক্রিকেটারদের প্রত্যেককে এক লাখ টাকা করে বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সাথে কোচিং স্টাফের প্রত্যেক সদস্য পাচ্ছেন ৫০ হাজার টাকা।
ইতোমধ্যে কাপজয়ী দল অপরিবর্তিত রেখে ঘোষণা করা হয়েছে যুব বিশ্বকাপের স্কোয়াড। আগামী ১৯ জানুয়ারি শুরু হওয়া যুব বিশ্বকাপ খেলতে ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন তরুণ টাইগাররা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি