আইসিসির নতুন নিয়ম, এক ঢিলে দুই পাখি মারার সুযোগ বন্ধ

শুধু কট বিহাইন্ড এর আবেদন করলে এবং তা ব্যর্থ হলে এতদিন রিভিউ হারানোর নিয়ম ছিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিরের (আইসিসি)। রিভিউ হারানোর ঝুকি এড়াতে এতদিন বল তালুবন্দি করার পর স্টাম্পিং করে তার আবেদন জানাতেন উইকেটরক্ষক। এতে স্টাম্পিং চেক করার পাশাপাশি বল ব্যাটে স্পর্শ করেছে কি না তাও চেক করতেন আম্পায়ার। ফলে আবেদন ব্যর্থ হলেও রিভিউ হারাতো না দল। 

পুরোনো আইনের দুর্বলতা কৌশলে ব্যবহার করার সুযোগ বন্ধ করতে এবার নতুন আইন করেছে আইসিসি। 

নতুন নিয়মে এখন থেকে স্টাম্পিং এর আবেদন করলে শুধু স্টাম্পিং চেক করা হবে। কট বিহাইন্ড চেক করতে চাইলে আবেদন করতে হবে আলাদা করে। আবেদন ব্যর্থ হলে রিভিউ হারাবে দল। 

আইসিসির এমন নিয়মে কৌশল খাটিয়ে এক ঢিলে দুই পাখি মারার সুযোগ আর নিতে পারবে না দলগুলো।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads