ডেভিড ওয়ার্নার ‘ব্যাগি গ্রিন ক্যাপ’ ফিরে পেলেন 

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার খুঁজে পেয়েছেন তার ব্যাগি গ্রিন ক্যাপ। শুক্রবার সকালে এই অজি ওপেনার নিশ্চিত করেছেন যে তার আসল ক্যাপটি পাওয়া গেছে। নিজের বিদায়ী টেস্ট খেলতে নামার আগে মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে ব্যাকপ্যাক হারিয়ে ফেলেন তিনি।

২০১১ সালে টেস্ট অভিষেকের দিন ওয়ার্নারকে ব্যাগি গ্রিন তুলে দেওয়া হয়। ওয়ার্নারের আসল ক্যাপসহ দুটি ক্যাপ সম্বলিত ব্যাকপ্যাকটি সিডনির টিম হোটেলে পাওয়া গিয়েছিল, যদিও কীভাবে সেখানে পৌঁছেছিল তা এখনও স্পষ্ট নয়। ওয়ার্নার শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় তার আসল ব্যাগি গ্রিন ধরে একটি ভিডিও পোস্ট করেছেন এবং এটি খুঁজে পাওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। 

ওয়ার্নার বলেন, আমি আপনাদের জানাতে পেরে খুশি ও স্বস্তি বোধ করছি যে আমার ব্যাগি গ্রিনগুলো ফিরে পেয়েছি। যেটি দারুণ সংবাদ। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞ। কানটাস (এয়ারলাইনস), পরিবহন কোম্পানি, আমাদের হোটেল ও টিম ম্যানেজমেন্ট। সবাইকে ধন্যবাদ। যেকোনো ক্রিকেটারই জানে তাদের কাছে ক্যাপ কতটা বিশেষ কিছু। আমি এটি বাকি জীবনে মনে রাখবো।


ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ডেভিডের ক্যাপ খুঁজে পাওয়াটা অনেক বড় স্বস্তির। এই খোঁজে সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আসলেই এর প্রশংসা করছি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads