ব্যাট কোম্পানি ‘এমকেএস’ চালু করায় দুই ক্রিকেটারকে শুভ কামনা হাথুরুসিংহের

আন্তর্জাতিক ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ এবং ইমরুল কায়েস পরিচিত মুখ।  কায়েস বর্তমানে জাতীয় দলে না থাকলেও মিরাজ রয়েছেন দলে।  ক্রিকেটের মধ্যেই জাতীয় দলের এই দুই ক্রিকেটার নাম লিখিয়েছেন ব্যবসাতে। দেশের প্রথম ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এমকেএস’ খুলেছেন তারা।
 
দেশের ক্রিকেটারদের ভালো মানের ব্যাট দেয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে মিরাজ-কায়েসের ‘এমকেএস’ প্রতিষ্ঠান।  সম্প্রতি অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন ক্রিকেটারকে স্পন্সরও করেছেন তারা।  জাতীয় দলের এই দুই ক্রিকেটারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
 
মিরাজ-কায়েসকে শুভ কামনা জানিয়ে টাইগারদের প্রধান কোচ সামাজিক যোগযোগমাধ্যমে লেখেন, এমকেএস স্পোর্টস একটি ব্যাট কোম্পানি।  এ ধরনের কিছু বাংলাদেশে প্রথম।  যেটার সঙ্গে জড়িয়ে দুই তরুণ উদ্যোক্তা মিরাজ এবং ইমরুল।  আমি মনে করি, এটা দারুণ একটা পদক্ষেপ।
 
সেই পোস্টে হাথুরু আরও লেখেন, এই উদ্যোগ এমন দুজন নিয়েছে যারা বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেছে। বাংলাদেশের জন্য একটা ব্যাট কোম্পানির খুবই প্রয়োজন ছিল।  আমি তাদের শুভকামনা জানাচ্ছি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads