ব্রাজিলের নতুন কোচ হচ্ছেন দরিভাল জুনিয়র

বাইরের কাউকে নয় বরং নিজ দেশের কাউকেই কোচের দায়িত্ব দিচ্ছে ব্রাজিল। দেশটির ঘরোয়া লিগে দীর্ঘ ২২ বছর কোচিং করানো দরিভাল জুনিয়রই দেশটির নতুন কোচ হচ্ছেন। ব্রাজিলের শীর্ষ গণমাধ্যম ওগ্লোবো এই খবর দিয়েছে। দুই একদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে তারা। 

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। র‍্যাংকিংয়ে নেমে গেছে পাঁচে, ইতিহাসে প্রথমবার টানা চার ম্যাচ জিততে পারেনি এবং বিশ্বকাপ বাছাইয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজকে আদালতের আইনে বহিষ্কার করার কথা উঠেছে। সেকারণে ফিফার হুমকি এসেছে। আবার এই কাণ্ডের মাঝেই ব্রাজিল ছেড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই নিজের চুক্তি বাড়িয়েছেন কার্লো অ্যানচেলত্তি। আগের কোচ ফার্নান্দো দিনিজও ছাঁটাই হয়েছেন। 

এতকিছুর পর অবশেষে খানিক স্বস্তির সুবাতাস বইছে নতুন করে দরিভাল জুনিয়রের নিয়োগের সংবাদে। দিনিজের বিদায়ের দিনেই দরিভালের ব্যাপারে খবর প্রকাশ করেছিল রয়টার্স। এরপর গতকাল রোববার ব্রাজিল ফুটবলের বিখ্যাত সূত্র ‘ও গ্লোবো’ পত্রিকা জানিয়েছে, সাও পাওলোর এই নেইমার–ভিনিসিয়ুসদের নতুন কোচ হতে চলেছেন। সিবিএফ সভাপতি এদনালদো নিজেই দরিভালের সঙ্গে যোগাযোগ করেছিলেন। 

জানা গেছে, সাও পাওলোর সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছেন দরিভাল। ইতিমধ্যে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন। সাও পাওলোর রাজি হয়েছে দরিভালকে ছেড়ে দিতে। ব্রাজিল ফুটবলের শীর্ষ ক্লাবগুলোতে কোচিংয়ের অভিজ্ঞতা আছে দরিভালের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads