ক্রিকেট কোচ হতে চান ডেভিড ওয়ার্নার!
কিছুদিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিযেছেন ডেভিড ওয়ার্নার। ওয়ানডে থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে শুন্যে লাফিয়ে ওয়ার্নারের ট্রেডমার্ক সেলিব্রেশন আর বেশিদিন হয়তো দেখা যাবে না বাইশ গজে।
অস্ট্রেলিয়ার হয়ে এখন শুধু টি-টোয়েন্টিতেই আছে ওয়ার্নারের নাম। খেলতে চান ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই হয়তো অবসান ঘটবে এই সংক্ষিপ্ত ফরম্যাটের। অবসর সময় কীভাবে কাটাতে চান ওয়ার্নার, অবশেষে সেই ইঙ্গিত দিলেন অজি তারকা।
ডেভিড ওয়ার্নার বলেন, সময় এসে গেছে আমার জীবনের পরবর্তী অধ্যায়ের দিকে হাঁটার। আমি এতদিন ধরে যা কিছু শিখেছি, সবকিছু প্রয়োগ করবো। হয়তো কোচিং করাবো। তবে প্রথমে স্ত্রীর সঙ্গে কথা বলবো। যদি অনুমতি পাই, তা হলেই কোচিং করাবো। তবে তা এখনই নয়। পাঁচ বা দশ বছর পর কোচিং করাতে শুরু করবো।
ক্রিকেটে স্লেজিং অত্যন্ত পরিচিত বিষয়। প্রতিপক্ষকে চাপে রাখতেই অনেক সময় মাঠে নানাভাবে ব্যঙ্গ ও বিদ্রুপ করে থাকেন ক্রিকেটাররা। তবে আগামী দিনে ক্রিকেটে আর স্লেজিং থাকবে না বলে মনে করছেন ওয়ার্নার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি