ভিসা ভোগান্তিতে পাকিস্তানি ক্রিকেটাররা, বিপাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
শুক্রবার বিপিএলের দশম আসরের পর্দা উঠবে। কিন্তু এখনো ঢাকায় পৌঁছাতে পারেননি পাকিস্তানি ক্রিকেটাররা। পাকিস্তানি ক্রিকেটারদের ভিসার জন্য ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স’ ত্বরান্বিত করতে ২৫ ডিসেম্বর বিসিবিকে চিঠি দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২৫ দিন পার হলেও ভিসা পায়নি পাকিস্তানি ক্রিকেটাররা। ফ্রাঞ্চাইজি থেকে জানা গেছে ভিসা জটিলতার কারণে বাতিল করা হয় বিমানের টিকিট। মঙ্গলবার রাতে সৌদি এয়ারলাইন্সে খুশদিল শাহের ঢাকায় আসার কথা থাকলেও এখনো পৌছাতে পারেননি তিনি।
ভিসা জটিলতা নিয়ে বিপিএল কর্মকর্তা সাইফুল আমিন বলেন, যে কোনো কাজের জন্য একটা সময়ের প্রয়োজন হয়। সরকারের নিরাপত্তা বিভাগ থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ জন্য সময় লাগে। আবেদন দিয়ে ভিসা চাইলে তো হবে না।