মাদককাণ্ডে জিম্বাবুয়ের দুই ক্রিকেটার নিষিদ্ধ

মাদকের সঙ্গে জড়ানোর দায়ে নিজ দেশের দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড (জেডসি)। নিষিদ্ধ দুই ক্রিকেটার হলেন, অলরাউন্ডার ওয়েসলি মাদিভারে ও ব্রান্ডন মাভুতা। তাদেরকে ৪ মাসের জন্য নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে বোর্ড।

সেইসঙ্গে তাদের গত মাসের বেতনের ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া আরেক ব্যাটার কেভিন কাসুজাকেও সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। গত সপ্তাহে ডোপ টেস্টে করলে মাদকের উপস্থিতি পাওয়া যায়।

গত মাসে মাদিভারে ও মাভুতার ডোপ টেস্ট করলে শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়। ফলে তাৎক্ষণিকভাবে তাদেরকে ক্রিকেট থেকে বহিস্কার করা হয়। এরপর তারা স্বপক্ষে আপিল করেন। অবশেষে গতকাল বুধবার এই দুই ক্রিকেটারের আপিলের শুনানি হয়। সে শুনানিতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তি দেওয়া হয়।

Walton Ads