নেশসনস কাপে ভাগ্য ফেরানোর আশায় গরু কুরবানি মিসরের

চলমান আফ্রিকান নেশনস কাপে ভালো সময় যাচ্ছে না মিসরের। দলের কয়েকজন খেলোয়াড় চোটে পড়েছেন। যার প্রভাবে দল ভালো পারফর্ম করতে পারছে না। নেশনস কাপে ৩ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি মিশর। সবকটিতে ড্র করে শেষ ষোলোয় পৌঁছেছে দলটি। বি গ্রুপে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশর।

আফ্রিকান নেশনস কাপে দলের এই সংকট কাটিয়ে ওঠতে বৃহস্পতিবার গরু  কোরবানে দিয়েছে মিসর ফুটবল। কোরবানির গোশত কায়রোর অভাবী মানুষের মধ্যে বিতরণ করেছে। দলে মুখপাত্র মোহাম্মদ মোরাদ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) গতকাল জানিয়েছে।

মিসর দল নেশনস কাপে চোটে জর্জরিত। দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চোট পাওয়ার পর মাঠ ছাড়েন। এখনো তিনি সেরে ওঠতে পারেননি। তৃতীয় ম্যাচে মিসরের গোলকিপার মোহাম্মদ এল শেনওয়ের কাঁধের হাড় স্থানচ্যুত হয়। অনুশীলনে মাথায় আঘাত পেয়ে বুধবার হাসপাতালে যেতে হয়েছে মিসর মিডফিল্ডার ইমাম আসৌরকে। পরে অবশ্য স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি।

দলের সৌভাগ্যের আশায় গরু কোরবানি দেওয়া মিসর ফুটবল দলের এটা বেশ পুরোনো। এপি জানিয়েছে, ঘানায় অনুষ্ঠিত ২০০৮ নেশনস কাপের অনুশীলনে বাছুর কোরবানি দিয়েছিল মিসর ফুটবল। বার্তা সংস্থা রয়টার্সের দাবি বাছুর নয় গরুই কোরবানি দিয়েছিলো মিসর। সেটাও সৌভাগ্যেরই আশায়।

Walton Ads