দেশের বড় সম্পদ হতে পারে আলিস: সালাউদ্দিন
বিপিএলের দশম আসরে সিলেট পর্বে বৈচিত্রময় বোলিংয়ের ঘূর্ণিতে সিলেট সিক্সার্সের বিধ্বস্ত করে দিয়েছে আলিস আল ইসলাম। এই স্পিনার নিজের ক্যারিয়ার সেরা বোলিং করে মাত্র ১৭ রান খরচায় তুলে নিয়েছেন ৪ উইকেট। ক্রিকেট বিশ্বে এমন ‘মিস্ট্রি’ বলার নেই বললেই চলে। তবে এই বলার বাংলাদেশের সম্পদ হতে পারে বলে জানিয়েছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
গতকাল শুক্রবার ঢাকা পর্ব শেষে সিলেটের দ্বিতীয় ম্যাচটি হয়েছে খুবই অল্প রানে। যা টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের জন্য যথেষ্ট নয়। তারপরও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫২ রানের বড় ব্যাবধানে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লার দেওয়া ৮ উইকেটে ১৩০ রানের জবাবে ২২ বল বাকি থাকতেই ৭৮ রানে সব উইকেট হারায় মাশরাফি বিন মর্তুজার দল সিলেট। কুমিল্লার জয়ের নায়ক ২৭ বছর বয়সী আলিস ইসলাম।
ম্যাচ শেষে মোহাম্মদ সালাহউদ্দিনের দাবি, নারিনের অভাব পূরণেই আলিসকে দলে নেওয়া হয়েছিল। বিপিএলে বেশিরভাগ আসরেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন সুনিল নারিন। তবে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলমান থাকায় এখনই তাকে পাচ্ছে না কুমিল্লা।
মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমাদের যে বোলিং আক্রমণ আছে আমার মনে হয়েছে যে একজন মিস্ট্রি বোলার দরকার। যে আসলে খেলাটা নিয়ন্ত্রণ করবে বা আগে আগে উইকেট নিয়ে নেবে। সেই কাজটিই করে দেখিয়েছেন আলিস ইসলাম। এমন বোলার আমাদের দরকার, দেশের দরকার। যেহেতু আমরা মিস্ট্রি বোলার পাচ্ছি না, এমন বোলার পেলে লাভ হবে। সে এটা ধরে রাখতে পারলে দেশের অনেক বড় সম্পদ হতে পারে।
আলিস তার বলে বৈচিত্র ধরে রাখতে পারলে বাংলাদেশের সম্পদ হতে পারেন।