ভারতের টেস্ট জয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেছিল ভারত। হায়দরাবাদ টেস্ট হারের মধ্য দিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিন ধাপ নিচে নেমে যায় রোহিত শর্মার দল।

তবে ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০৬ রানের বড় ব্যবধানে জয় নিয়ে আবার পূর্বের জায়গা ফিরে পেয়েছে তারা। এতে একধাপ পিছিয়ে ৫ নম্বর তালিকায় নেমেছে বাংলাদেশ দল।

বিশাখাপত্তম টেস্ট জিতে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় নম্বরে অবস্থান করছে ভারত। ৬ ম্যাচের মধ্যে তিনটিতে জয় দুটিতে হার ও একটিতে ড্র করেছে ভারত। বর্তমান ভারতের পয়েন্ট ৩৮। পয়েন্টের শতাংশ ৫২ দশমিক ৭৭। অন্যদিকে ১০ ম্যাচের মধ্যে ৬টিতে জয় নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। অজিদের পয়েন্ট ৬৬। শতাংশের হিসেবে ৫৫ দশমিক ০০।

Walton Ads