ম্যাথিউজের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কার কাছে হার আফগানদের

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৪ রানে জিতেছিলো স্বাগতীকরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে অবিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজের ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে ৭২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে লঙ্কানরা। এতে এক ম্যাচ হাতেই রেখেই সিরিজ ঘরে তুললো লঙ্কানরা।

ব্যাট করতে নেমে ২২ বলে অপরাজিত ৪২ এবং বল হাতে ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ২ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। সাদিরা সামারাবিক্রমা ৪২ বলে ৫১ রান করেও এই জয়ে অবদান রাখেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ১১৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস দুর্দান্ত শুরু করেন। ২৩ বলে ৪৫ রানের জুটি গড়েন তারা। নিশাঙ্কা ১১ বলে ২৫ ও কুশল মেন্ডিস ১৪ বলে ২৩ রান করেন।

এছাড়া ধনঞ্জয়া ডি সিলভা (১৪), ওয়ানিন্দু হাসারাঙ্গা (২২) রান করে করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। আজমতউল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ নবি নেন ২টি করে উইকেট। এছাড়া ফারুকি এবং নাবিন উল হক একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা। সর্বোচ্চ ২৮ রান করেন করিম জানাত। ২৭ রান আসে মোহাম্মদ নবির ব্যাট থেকে। ১৭ ওভার খেলে মাত্র ১১৫ রান করতেই অলআউট হয়ে যায় আফগানরা। ২টি করে উইকেট নেন ম্যাথিউজ, বিনুরা ফার্নান্দেজ, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানা। এছাড়া থিকসানা এবং সানাকা একটি করে উইকেট নেন।

Walton Ads