স্ত্রীকে জাপ্টে ধরেছে পরপুরুষ, নেট দুনিয়ায় ক্রিকেটার স্বামীকে নিয়ে হাসি তামাশা

হঠাৎ করেই আলোচনার শীর্ষে ভারতীয় ক্রিকেটার জুজবেন্দ্র চাহাল। খেলোয়াড়ি কোনও পারফরম্যান্সের ভিত্তিতে নয়। কয়েকদিন আগেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি তালিকাতেও জায়গা করে নিতে পারেননি তারকা স্পিনার। সেই চাহাল হঠাৎ স্ত্রী ধনশ্রী ভার্মার কারণে নেট মহলে ব্যাপক আলোচনায়।

ভাইরাল এক ছবি। সেই ছবিই ঝড় তুলে দিয়েছে। ভাইরাল ছবিতে ধনশ্রীকে দেখা যাচ্ছে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়। সেই ছবির সৌজন্যেই ধনশ্রী তো বটেই, চাহালকে নিয়েও নেট দুনিয়ায় হাসি-তামাশা চলছে।

এই ছবি ইনস্টাগ্রামে আপলোড করার পর থেকেই ধনশ্রীর সঙ্গে জুজবেন্দ্র চাহালের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন নিয়ে কাটাছেঁড়া চলছে। অনেক নেটিজেনই প্রশ্ন তুলেছেন কীভাবে বিবাহিত একজন এভাবে প্রকাশ্যে পরপুরুষের সঙ্গে ছবি শেয়ার করতে পারেন। আর ভাইরাল ছবিতে ধনশ্রীর সঙ্গে থাকা ব্যক্তির বিষয়েও জানতে আগ্রহী হন অনেকে।

Walton Ads