ব্রাজিলের ফুটবলারকে হুমকি দিয়ে গ্রেফতার তরুণ

ব্রাজিলের জাতীয় দলের ফুটবলার উইলিয়ানকে হত্যার হুমকি দিয়ে গ্রেফতার হয়েছেন ২১ বছরের এক তরুণ। স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উইলিয়ানকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুলি ও চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়েছিলেন সেই তরুণ।

২০২১ সালে ফ্রি ট্রান্সফারে ইংলিশ ক্লাব আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়াসে যোগ দেওয়ার পর নিজের ধারাবাহিক পারফরম্যান্স থেকে অনেকটাই ছিটকে যান ব্রাজিলকে ২০১৯ সালে কোপা আমেরিক শিরোপা জেতানো ফরোয়ার্ড উইলিয়ান বর্জেস দা সিলভা। চলতি মৌসুমে করিন্থিয়াসের হয়ে ১৩ খেলায় একটি করেন উইলিয়ান। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের খেলায় অনেকটা মানসিকভাবে ক্ষিপ্র হয়ে ২১ বছর বয়স্ক তরুণ উইলিয়ানকে হুমকি দিয়ে গুলি ও চাকুর ছবি আপলোড করে ও ছবির ক্যাপশনে লেখে, হয় ভালোবেসে ভালো খেল, নয়তো ভয় পেয়ে। 

এমন হুমকি পাওয়ার পর সাওপাওলো পুলিশের কাছে রিপোর্ট করেন উইলিয়ান। পরে সেই তরুণকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে সাওপাওলো পুলিশ কমিশনার সিজার সাদ সাফ বলেছেন, খেলোয়াড়দের থেকে ভালো পারফরম্যান্স প্রত্যাশা করাতে পারে যে কেন সমর্থক। এটি সাধারণ ব্যাপার। কিন্তু যত যাই হোক, হত্যার হুমকি কখনও গ্রহণযোগ্য নয়। এটি অপরাধ। 

 গ্রেফতার হওয়ার পর নিজের দোষ স্বীকার করে সেই তরুণ বলেন, তার সেই হুমকি ছিল শুধু আবেগের বশে।  তিনি বুঝতে পারেননি, তার এ বার্তাকে এত গুরুত্বের সঙ্গে নেওয়া হবে।
২০১৩ সালে রুশ ক্লাব আনজি থেকে ৩৫ মিলিয়ন ইউরোতে উইলিয়ানকে কিনে আনে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। ক্লাবটিতে ক্যারিয়ারের উজ্জ্বল সাতটি মৌসুম কাটান তিনি। সেই সময় ক্লাবটিতে নিয়মিত খেলা এই ফরোয়ার্ড প্রিমিয়ার লিগে ৩৭টি গোল করার পাশাপাশি ক্লাবটিকে ২০১৫ এবং ২০১৭ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন উইলিয়ান। এছাড়াও ক্লবটিকে ২০১৮ সালে এফএ কাপ, ২০১৫ সালে লিগ কাপ এবং ২০২১ সালে কমিউনিটি শিল্ড কাপ জেতান তিনি। 

এর আগে ক্লাব ফুটবলে নিজের ক্যারিয়ারের সেরা সময়টা ইউক্রেনের ক্লাব শাখতার দানেস্কে কাটান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান বর্জেস দা সিলভা। চার বছরের ক্যারিয়ারে ক্লাবটিকে ১০টি শিরোপা জেতান তিনি। যার চারটাই ছিল দেশটির প্রিমিয়ার লিগের শিরোপা। এছাড়াও দেশটির তিনটি সুপার কাপের শিরোপাও শাখতার দানেস্ককে জেতান তিনি।

Walton Ads